ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের ভয়াবহতা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মৃত শিশুদের নাম-পরিচয় নিশ্চিত করেনি।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গত এক দিনে নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে মোট ১৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বড় একটি অংশ বাড়ি ফিরলেও প্রাণ হারিয়েছেন ৪৬ জন।

সংক্রমণ নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বন করছে। শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্তমানে আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিশেষ তদারকি চালানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

প্রকাশের সময় : ০৪:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬