ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচজনের যাবজ্জীবন ময়মনসিংহে হত্যা মামলায়

জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহ ত্রিশালের মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ত্রিশাল উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের প্রয়াত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ (২৫) এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)।

মামলার বিবরণে জানা যায়, ত্রিশাল উপজেলার মোক্ষপুর সেনের হাফিজুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে জসিম উদ্দিন গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে জসিম উদ্দিন ও তার পরিবারের লোকজন দা, বলছিড়াসহ দেশীয় অস্ত্র নিয়ে হাফিজুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় বাড়িতে হাফিজুল ও তার ভাইয়েরা অনুপস্থিত থাকায় প্রবাসী ভাই কামরুজ্জামানের স্ত্রী নূরজাহানের ওপর হামলা ও শ্বাসরোধ করে হত্যার চেষ্ঠা করে।

এ সময় তার ছেলে আলামিন ফেরাতে গেলে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা। পরদিন নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে আদালতের বিজ্ঞ বিচারক অভিযুক্ত ওই ৫ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে এই রায় ঘোষণা করেন।

এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেন। আসামিপক্ষে আইনজীবী আবুল কালাম মামলাটি পরিচালনা করেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচজনের যাবজ্জীবন ময়মনসিংহে হত্যা মামলায়

প্রকাশের সময় : ০৫:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬