ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০১:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্প‌তিবার সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ই‌কে‌০৫৮২ ফ্লাইট‌যো‌গে শাহ আলমের মর‌দেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার মরদেহ বিশেষ ব্যবস্থাপনায় দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ আবুধাবি দূতাবাস শাহ আলমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

এক বার্তায় দূতাবাস মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল স্থানীয় সময় ভোর আনুমানিক ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ইরান যুদ্ধে আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

প্রকাশের সময় : ০১:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬