ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় ডিজিএফআইয়ের মেজর (অব.) মাঞ্জিল হায়দারের চার দিনের রিমান্ড

জুলাই আন্দোলনের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই রিমান্ডের আদেশ দিয়েছেন। যা আজ শনিবার জানা গেছে। এর আগে বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার এই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন

‎‎রিমান্ড আবেদনে বলা হয়, মাঞ্জিল দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ফ্যাসিস্ট সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকসহ উর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কাজ করেন।

আসামি সামরিক কর্মকর্তা হিসেবে তার পেশাগত সুবিধা কাজে লাগিয়ে আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠেনের নেতা কর্মীদের নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বসে আন্দোলন দমনের নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনা করেন।

পরিকল্পনা বাস্তবায়নে তারিক সিদ্দিকের নির্দেশনায় অর্থ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছেন এবং সেই মোতাবেক আন্দোলন বিরোধী নেতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা ও আর্থিকভাবে সহায়তা প্রদান করতেন বলে জানা যায়।

আসামি মাঞ্জিলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আর্থিক সহায়তা ও নির্দেশনা এবং অর্থ, অস্ত্র, গোলাবারুদ সংগ্রহ ও ব্যবহারকারীসহ এই মামলার সঙ্গে জড়িত এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক থাকা আসামিদের অবস্থান জেনে গ্রেপ্তার করা সম্ভব হবে। যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তদন্তে সহায়ক হবে।

‎‎ রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার বলেন, ‘আমরা রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।’

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

হত্যা মামলায় ডিজিএফআইয়ের মেজর (অব.) মাঞ্জিল হায়দারের চার দিনের রিমান্ড

প্রকাশের সময় : ০৩:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬