ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

এবার হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানিয়েছেন।

২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে তারাই তালিকায় যুক্ত হবেন। এক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন তাদের তালিকা প্রকাশ করা হবে ১৪ মে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদনের শেষ সময় ৩ মে।আবেদন নিষ্পত্তির শেষ সময় ৬ মে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ মে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

প্রকাশের সময় : ১২:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬