ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটার সময় মাটিচাপায় যুবক নিহত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরের পানি নিষ্কাশনের জন্য শৌলডুয়ারী এলাকার বোরো ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় পড়ে আরমান হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে মধ্যনগর উপজেলার বোলায়া হাওরের পানি নিষ্কাশনের সময় শৌলডুয়ারী বাঁধে এই ঘটনা ঘটে। আরমান মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের শালীয়ানী গ্রামের চাঁনফর আলীর একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার বোলায়া হাওরের পানি নিষ্কাশনের জন্য এলাকার কৃষকরা নিজ উদ্যোগে গত শনিবার শৌলডুয়ারী এলাকার ৮ নম্বর পিআইসির ফসলরক্ষা বাঁধ কেটে দেন। কিন্তু গতকাল রবিবার সকালে মাটি পড়ে বাঁধের সেই কাটা অংশ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গতকাল দুপুরে এলাকার কৃষকদের সঙ্গে সেই বাঁধের মাটি কাটতে গিয়েছিলেন আরমান হোসেন। বাঁধের মাটি কাটার সময় হঠাৎ করে তিনি মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা কৃষকরা অনেক চেষ্টা করে তাকে মাটির নিচ থেকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শালীয়ানী গ্রামের বাসিন্দা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে বাজার থেকে দ্রুত হাওরের বাঁধে যাই। অনেক চেষ্টা করে মাটির নিচ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। শুনেছি সেখানে তার মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুবির চন্দ্র সরকার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রাস্তায় তার মৃত্যু হয়েছে। মধ্যনগর থানার ওসি একে এম শাহাব উদ্দিন বলেন, লাশ থানায় আনা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।

উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, কৃষকরা উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে না জানিয়ে অপরিকল্পিতভাবে বোলায়া হাওরের শৌলডুয়ারী এলাকার ৮ নম্বর পিআইসির ফসলরক্ষা বাঁধটি কেটেছেন। বাঁধের মাটি কাটার সময় মাটির নিচে চাপা পড়ে আরমান মিয়ার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা জানিয়েছেন, পথেই তার মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটার সময় মাটিচাপায় যুবক নিহত

প্রকাশের সময় : ০১:১০:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬