ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের হাইমচরে আড়াই লাখ মিটার কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে নীলকমল ইউনিয়নের ইশানবালা বাজার থেকে নতুন (অব্যবহৃত) ২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সোমবার ভোরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।

অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক বলেন, চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযানের আওতায় রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত হাইমচর উপজেলার ঈশানবালা বাজারের জয়নাল আবেদীনের দোকান থেকে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে আনুমানিক ২ লাখ ৫০ হাজার মিটার নতুন কারেন্টজাল জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত নতুন কারেন্টজাল রাতেই হাইমচর নয়ানী কোস্ট গার্ড আউটপোস্ট পন্টুন সংলগ্ন মাঠে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বারৈ-এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে কোস্ট গার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরের হাইমচরে আড়াই লাখ মিটার কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট

প্রকাশের সময় : ০১:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬