ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখ উদযাপনে কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি মো. আহসান হাবীব পলাশ

বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে আইনের আওতায় আনতে র‍্যাব কাজ করবে।

সোমবার সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।র‍্যাব সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবেন।

এ লক্ষ্যে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ সর্বমোট ৩০৮টি টহল দল এবং সাদা পোশাকে নজরদারিসহ র‍্যাবের সদস্যরা মোতায়েন থাকবেন। বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব ডিজি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পহেলা বৈশাখ উদযাপনে কোনো হুমকি নেই: র‍্যাব ডিজি মো. আহসান হাবীব পলাশ

প্রকাশের সময় : ০৪:১২:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬