ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ১০ টাকার বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচির

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাত্র ১০ টাকার বিরোধকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন একই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী এবং গ্রেফতারকৃত তৌহিদ লাল মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদ নিহতের ছেলে আশিকের কাছে ১০ টাকা পেতেন। বিকেলে ওই টাকা চাইলে আশিক দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এ সময় আশিকের মা আয়েশা খাতুন এগিয়ে এলে তৌহিদ তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সায়েফ বলেন, সামান্য ১০ টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জেনেছি। অভিযুক্ত তৌহিদকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ময়মনসিংহে ১০ টাকার বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচির

প্রকাশের সময় : ১২:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬