ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তা গ্রহণ করেন।

এরপর বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে গিরিশের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। এ সময় সৎকার ও আনুষঙ্গিক খরচের জন্য পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা তুলে দেন মন্ত্রী।

এ ছাড়া তিনি ঘোষণা করেন, যথাযথ ওয়ারিশনামা দাখিল সাপেক্ষে নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে আরো ৩ লাখ টাকা প্রদান করা হবে।

নিহত গিরিশ চন্দ্র সূত্রধর দীর্ঘ ১০ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। প্রবাসে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দেশের অর্থনীতিতে অবদান রাখলেও যুদ্ধের ভয়াবহতা কেড়ে নিল তার প্রাণ। তার মৃত্যুতে স্ত্রী ও তিন সন্তানের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বাহরাইনে সাম্প্রতিক পরিস্থিতিতে এ পর্যন্ত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে আজসহ ৫ জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। অবশিষ্ট মরদেহগুলো দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে

প্রকাশের সময় : ১২:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬