ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী হত্যা

  • খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

খুলনার দিঘলিয়ায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী হত্যা এবং ৫ লাখ টাকা ছিনতাই মামলার আসামি আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পিরোজপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, মঙ্গলবার বিকালে খুলনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আজম এঁর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত আসামি আব্দুর রহমান। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দিঘলিয়া থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ছিনতাইকৃত ৯২ হাজার টাকা ১টি একনালা বন্দুক, একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রহমান দিঘলিয়া  উপজেলার দেয়াড়া কলোনী এলাকার আব্দুল জলিল ব্যাপারীর ছেলে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ রাত ১টার দিকে বিকাশ ব্যবসায়ী তাওহিদুল ইসলাম দিঘলিয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠান দৌলতপুর খেয়াঘাটে হীরা স্টোর মুদির দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে দেয়াড়ার বাসায় যাওয়ার দেয়াড়া স্টিমার ঘাট সংলগ্ন মেসার্স পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড এর উত্তর পাশে পৌছাইলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী তার গতিরোধ করে তার কাছে থাকা ব্যবসায়ীক লেনদেনের নগদ অনুমান ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি ছিনতাইকারীদের মধ্যে থেকে একজনকে জাপটে ধরলে আরেকজন ছিনতাইকারী তাদের সাথে থাকা অস্ত্র দিয়ে গুলি করলে ছিনতাইকারী দলের সদস্য সাগর মোল্লার পিঠে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়।

ছিনতাইকারীদের আগ্নেয়াস্ত্র দ্বারা শুনি বর্ষণের ফলে বাদী তাদের খুব কাছাকাছি অবস্থান করায় গুলির বারুদের তেজক্রিয়তায় তার ডান বোগলের নিচে, ডান কানে গলায় পোড়া জখমসহ ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির ফলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন।

এ সময় তার সহযোগী ছিনতাইকারীরা ব্যাগের মধ্যে থাকা নগদ ৫ লাখ টাকা, ৩ টি মোবাইল ফোন এবং দোকানের চাবি ও ব্যবহৃত কাগজপত্রসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী  গুলিবিদ্ধ ছিনতাইকারী সাগর মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করেন।

পরবর্তীতে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত ২ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছিনতাইকারী সাগর মোল্লাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ব্যবসায়ী তাওহিদুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী হত্যা

প্রকাশের সময় : ০১:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬