
ছবি রাকিব
নেত্রকোনা আদালত এলাকা থেকে রাকিবুল ইসলাম (৩২) অপহরণের পর মুক্তিপণ দাবির করে অপহরনকারীরা। মুক্তিপন নিতে আসা চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অপহৃত যুবককে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।
২রা এপ্রিল রাতে শহরের কুরপাড় এলাকা থেকে সন্ত্রাসীদের আটক করা হয়। এর আগে ২রা এপ্রিল মামলার সাক্ষী দিতে আসা আদালত এলাকা থেকে অপহরণের শিকার হন রাকিবুল ইসলাম। তিনি কেন্দুয়া উপজেলার দেওপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম পারিবারিক একটি মামলায় সাক্ষী দিতে নেত্রকোনা আদালতে আসেন। আদালতের প্রাঙ্গণে পৌঁছামাত্রই আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাঁকে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যান। রাতে রাকিবুলের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রীর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।
তাৎক্ষণিক বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। পরে পুলিশের পরামর্শ অনুযায়ী অপহরণকারীদের মুক্তিপণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। রাতে শহরের কুরপাড় এলাকায় মুক্তিপণ নিতে আসা অপহরণকরী চক্রের চার সদস্যকে আটক করে ডিবি পুলিশ।
জানতে চাইলে ডিবির ওসি তরিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃত যুবককে উদ্ধার করা যায়নি। তাই তদন্ত ও অপহৃত যুবককে উদ্ধারের স্বার্থে আটক ব্যক্তিদের নাম প্রকাশ যাচ্ছে না। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মামলার বাদি রাকিবুলের স্ত্রী বলেন, আমার স্বাসীকে সন্ত্রাসীরা অপহরণ করেছে আজ ১৩ দিন। এখনো কোন সন্ধান মেলেনি তার। সে কি জীবিত আছে কিনা এ নিয়ে আমরা খুব দুচিন্তায় আছি, প্রতিদিনেই মামলার তদন্ত কারি কর্মকর্তার সাথে যোগাযোগ করছি তার সন্ধানের ব্যাপারে। পুলিশ শুধূ আশ্বাসেই দিয়ে যাচ্ছে কোন ফল হচ্ছে না। যদি কউ সন্ধান দিতে পারেন তাহলে তাকে পুরস্কিত করা হবে।
নেত্রকোনা প্রতিনিধি 








