
চলন্ত গাড়িতে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় মো. আমিনুল ইসলাম (২৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চলন্ত গাড়িতে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রী-ড্রাইভারের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করত আমিনুল। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাতে অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমিনুল ইসলামের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রাবাড়ী এলাকায় চলন্ত বাস-মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আমিনুল।
বেঙ্গল নিউজ ডেক্স 








