ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু উত্তোলনকালে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে সামশুল আলম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পান্ডাচুরি কালাপাড়া সংরক্ষিত বন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামশুল আলম খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা ৬ নম্বর ওয়ার্ডের অলি আহমদের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খুটাখালী বিটের অধীন কালাপাড়া সংরক্ষিত বন এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ঘটনার দিন সামশুল আলম ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় চোরাবালিতে সৃষ্ট গর্তে পড়ে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

অবৈধভাবে বালু উত্তোলনকালে শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬