ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলের হাসপাতাল নিজেই রোগীর মতো : ব্যারিস্টার রুমিন ফারহানা

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৪:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলের স্বাস্থ্যসেবার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরাইলের হাসপাতাল নিজেই এখন একটা রোগীর মতো।

বৃহস্পতিবার সকালে সংসদে তিনি এ কথা বলেন।রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট। এবং হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো।

তিনি আরও বলেন, এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ঔষধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। আমাদের হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে। আমাদের এই হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সরাইলের হাসপাতাল নিজেই রোগীর মতো : ব্যারিস্টার রুমিন ফারহানা

প্রকাশের সময় : ০৪:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬