ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর হাসপাতাল ও পেট্রোল পাম্পে গেলেন জামায়াত আমির

রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা  ডা. শফিকুর রহমান এমপি। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় তিনি হাসপাতালে উপস্থিত হন।

হাসপাতালে গিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন। এসময় রোগীদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

ডা. শফিকুর রহমানের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরপর তিনি রাজধানীর আসাদগেট একটি পেট্রোল পাম্প পরিদর্শনে যান। সেখানে তিনি তেল নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর হাসপাতাল ও পেট্রোল পাম্পে গেলেন জামায়াত আমির

প্রকাশের সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬