ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আমেনা বেগম (৬৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালককে আটক করে,  ট্রাকটি জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ঘটনাটি ঘটে।

গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া একটায় তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মোকসুদুর রহমান।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ওই নারী চাঁদপুর থেকে যাত্রাবাড়ীতে মেয়ের বাসায় আসার উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে হেঁটে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

প্রকাশের সময় : ০২:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬