ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও শিক্ষামন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে পরীক্ষা ৭ জুন থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্তে তা পিছিয়ে ২ জুলাই নির্ধারণ করা হয় এবং চূড়ান্ত অনুমোদন দেন শিক্ষামন্ত্রী।

এবারের এইচএসসি পরীক্ষায় বড় পরিবর্তন আসছে প্রশ্নপত্র ব্যবস্থায়। প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হলেও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে দীর্ঘদিন ধরেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়ে আসছিল। এবার সব বোর্ডকে একই কাঠামোর অধীনে আনা হচ্ছে।শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই পদ্ধতি পরীক্ষার মান ও স্বচ্ছতা আরও বাড়াতে ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা

প্রকাশের সময় : ০৩:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬