ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, মানবিক রাষ্ট্র গঠনে

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি গণমাধ্যমের সহযোগিতা চান। দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই মতবিনিময় সভা হয়।

সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে, আমরা চাই না সারাক্ষণ রাজনীতি নিয়ে কথা বলব, হাটে-ঘাটে মাঠে সব সময়। সুতরাং কেউ শুধু মাত্র রাজনৗতির কথা না বলে আমাদের অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, আমাদের মানবিক মূল্যবোধ রয়েছে।

তিনি একটা কথা বলেছেন, যে, একটা কুকুরকে মারা হচ্ছে আর আমরা বসে বসে ভিডিও করছি, একটা পশুকে মেরে ফেলছে, একটা মানুষকে মেরে ফেলছে, এই যে- আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো, মানবিক মূল্যবোধগুলো জাগিয়ে তোলা দরকার, আমাদের মধ্যে সামাজিক বোধগুলো জাগিয়ে তোলা দরকার। এব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রেস সচিব বলেন, উনি (সাংবাদিকদের) কথা শুনেছেন। উনি বলেছেন যে, আগামী দিনগুলো মিডিয়ার সঙ্গে কথা বলবেন, মতবিনিময় করবেন।

সভায় বাংলা ভিশনের আবদুল হাই সিদ্দিকী, সময় টিভি‘র জুবায়ের বাবু, ডিবিসির লোটন ইকরাম, মোহনার রাশেদুল হক, একাত্তরের শফিক আহমেদ, জিটিভি গাউসুল আজম বিপু, দেশ টিভির মহিউদ্দীন, নিউজ টোয়েন্টিফোরের শরিফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের জহিরুল আলম, যমুনা টিভির ফাহিম আহমেদ, নাগরিক টিভির ইরফানুল হক নাহিদ, আরটিভির ইলিয়াস হোসেন, বাংলা টিভি এম এম বাদশা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, মানবিক রাষ্ট্র গঠনে

প্রকাশের সময় : ১০:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬