ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বিমানবন্দরে সশস্ত্র হামলায় নিহত ৩৫

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সংঘটিত এ হামলায় নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে চার হামলাকারী আহত হয়েছে এবং আরও ২০ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় হামলাকারীদের কাছ থেকে আরপিজি-৭ রকেটচালিত গ্রেনেড লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, ওয়াকিটকি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী জামা’য়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। আল-কায়েদা-সমর্থিত এ গোষ্ঠীটি সাহেল অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় একের পর এক বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী লাওয়ালি সালহা বিবিসিকে জানান, সকাল প্রায় ৫টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শুনে তারা প্রথমে টায়ার ফেটে যাওয়ার শব্দ ভেবেছিলেন। পরে গুলির শব্দ শুনে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন।

দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলোর একটি। বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি সেখানে নাইজারের সেনাবাহিনীর একটি ঘাঁটিও রয়েছে।

উল্লেখ্য, গত এক দশক ধরে বিভিন্ন উগ্রপন্থি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে নাইজারের সরকার ও সেনাবাহিনী। চলতি বছরের জানুয়ারিতেও এই বিমানবন্দরে হামলা চালিয়েছিল আইএস-ঘনিষ্ঠ একটি গোষ্ঠী। ওই ঘটনায় একজন সেনাসদস্য এবং ২০ জন হামলাকারী নিহত হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বিমানবন্দরে সশস্ত্র হামলায় নিহত ৩৫

প্রকাশের সময় : ১১:২৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬