ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার  বার (৩১ মে) সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন—বাঁশখালী উপজেলার বাসিন্দা আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাঁশখালীর চাম্বল এলাকা থেকে যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। মাজার গেইট এলাকায় পৌঁছালে চট্টগ্রাম শহরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ১২:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫