ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার মদনে নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ মিলল প্রতিবেশীর গোয়াল ঘরে

নেত্রকোনার মদনে গোয়াল ঘর থেকে সৌরভ নামের ছয় বছর বয়সী এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামের একটি গোয়ালঘর থেকে স্থানীয়রা তার উদ্ধার করে।

সৌরভ উপজেলার দেওসহিলার গ্রামের সৈইবুল্লার ছেলে। তার মৃত্যুর বিষয়টি ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সৌরভ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। প্রতিদিনের মত সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহ শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়তে গিয়ে গ্রামের সামনের একটি দোকানে যায় ৷ পরে দোকান থেকে আর বাড়ি আসেনি। বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে দোকানের পাশেই বনার চৌধুরীর গোয়াল ঘরে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানতে চাইলে গোয়াল ঘরের মালিক বনার চৌধুরী বলেন, ‘আমি গোয়ালঘর পরিষ্কার করে গিয়ে দেখি শিশুটির রক্তাক্ত লাশ পড়ে আছে। তার শরীরে রক্তমাখা থাকায় চিৎকার শুরু করি। পরে প্রতিবেশী ও শিশুর পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়। মৃত থাকায় হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি।

এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি জানান, ‘ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে বের করবে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হউক।

শিশুটির বাবা সৈইবুল্লাহ জানান, ‘আমার শিশু সন্তানকে কেন হত্যা করা হয়েছে তার কিছুই জানি না। এলাকায় আমার তেমন কোন শত্রুও নাই যে এমন কাজ করবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নেত্রকোণার মদনে নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ মিলল প্রতিবেশীর গোয়াল ঘরে

প্রকাশের সময় : ১১:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫