ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেণীতে কুকুরের আক্রমণে পানিতে ডুবে ৩০০ ভেড়ার মৃত্যু

  • ফেনী প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ১০:৩০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরে জোয়ারের পানিতে ডুবে এবং কুকুরের আক্রমণে তিন শতাধিক ভেড়া মারা গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন খামারি কামাল হোসেন।

মঙ্গলবার ১৭ জুন রাতে নদীতে হঠাৎ প্রবল জোয়ারের তীব্রতায় বাঁশ ও টিনের তৈরি ভেড়ার টং ঘর ভেঙে পড়ে। এতে পানিতে ডুবে মারা যায় বেশিরভাগ ভেড়া। যেগুলো কোনোভাবে তীরে উঠে আসে, তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কুকুর। কুকুরের কামড়ে মৃত্যু হয় আরও অনেক ভেড়ার।

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে বাদামতলী দাসপাড়ার বাসিন্দা ক্ষতিগ্রস্ত খামারি কামাল হোসেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভেড়াগুলোকে নিরাপদে বাঁশের টংয়ে উঠানো হয়েছিল। কিন্তু রাতের জোয়ারে হঠাৎ টং ঘরের একপাশ ভেঙে গেলে বেশিরভাগ ভেড়া পানিতে ডুবে যায়। কিছু ভেড়া তীরে উঠলেও আশপাশের কুকুর তাদের কামড়ে মেরে ফেলে।

তিনি বলেন, সব শেষ হয়ে গেল আমার। আমার প্রায় তিনশ ভেড়া ছিল, সব পানিতে ডুবে আর কুকুরে কামড়ে মারা গেছে। এতে প্রায় সাড়ে উনিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারি বা বেসরকারি সাহায্য না পেলে আর উঠে দাঁড়াতে পারব না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

ফেণীতে কুকুরের আক্রমণে পানিতে ডুবে ৩০০ ভেড়ার মৃত্যু

প্রকাশের সময় : ১০:৩০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫