ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

“দেশি ফল বেশি খাই,আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৯ জুন) থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২১ জুন পর্যন্ত।

সদর উপজেলা চত্ত্বর প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব বনানী বিশ্বাস, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা। সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকের এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। মেলায় দেশীয় নানা ধরনের ফল ও উন্নত জাতের ফলের চারা প্রদর্শন করা হচ্ছে।

এ ছাড়াও ফলচাষে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব পদ্ধতি ও পুষ্টিগুণ সম্পর্কেও দর্শনার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে নানা আয়োজন রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশীয় ফলের পুষ্টিগুণ তুলে ধরতেই এই মেলার আয়োজন। আমাদের খাদ্য তালিকায় দেশীয় ফলের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ফলচাষে উদ্বুদ্ধ করাও এর অন্যতম উদ্দেশ্য।” মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষক, ফল চাষি, যুবক ও শিশু-কিশোরদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

এতে দেশি ফলের বহুবিধ রূপ ও সম্ভাবনার একটি বাস্তব চিত্র প্রতিফলিত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। এ জাতীয় আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন ফলচাষ সম্প্রসারণে উৎসাহ মিলছে, তেমনি পরিবেশ ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে অভিমত জানিয়েছেন স্থানীয় কৃষি বিশেষজ্ঞরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নেত্রকোণায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু

প্রকাশের সময় : ১২:০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫