ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক নির্বাচন কমিশনরেকে গলায় ‘জুতার মালা’ দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা

ছবি সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার  এ কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল  রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশে হাতে তুলে দিয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,  এলাকাবাসী    সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাঁর গলায় জুতার মালা পরানো হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি জানান, সাবেক সিইসি নূরুল হুদার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে একই দিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলার আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আবেদনপত্রে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগ তুলে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

সাবেক নির্বাচন কমিশনরেকে গলায় ‘জুতার মালা’ দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা

প্রকাশের সময় : ১২:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫