ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে কাঠের সেতু থেকে অর্জিত আয় জনকল্যাণে ব্যয়

 নেত্রকোনার দুর্গাপুর শিবগঞ্জ ফেরিঘাটে নির্মিত কাঠেরz সেতু থেকে অর্জিত আয় জনকল্যাণে ব্যয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন দুর্গাপুর-শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি। কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কামালের সার্বিক সহযোগিতায়, সোমেশ্বরী নদীর ওপর কাঠ-বাঁশ দিয়ে একটি অস্থায়ী সেতু তৈরী করে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর উদ্বোধন করা হয়। সেতুটি নির্মাণে ব্যায় হয় ১৫ লাখ ৪০ হাজার টাকা। এই সেতু থেকে পাঁচ মাসে ৫২ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা টোল আদায় করা হয় ।

চলতি বছরের ১৫ই মে সোমেশ্বরী নদীতে পাহাড়ি ঢলে অস্থায়ী কাঠের সেতুটি ভেঙে যায়। রক্ষণাবেক্ষণ ও সংস্কার বাবদ খরচ শেষে ২৪ লাখ ৮৭ হাজার ৬শ টাকা আয় হয়েছে। অর্জিত আয়ের টাকা স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে জানান নেতৃবৃন্দরা। মত বিনিময় সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমএ জিন্নাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম, তেরিবাজার বড় মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুর রব, শিবগঞ্জ বায়তুল তাকওয়া জামে জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ, কুল্লাগড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক বাবু প্রভাত চন্দ্র সাহা ও খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি মিস্টার পংকজ সাংমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গাপুরে কাঠের সেতু থেকে অর্জিত আয় জনকল্যাণে ব্যয়

প্রকাশের সময় : ১১:৫০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫