ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বিআরডিবির নব নির্বাচিত কমিটির ফলাফল প্রকাশ ও আলোচনা সভা

 গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র)  কালিয়াকৈর উপজেলা নব নির্বাচিত কমিটির কমিটির ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার(৮জুলাই) সকালে উপজেলা হল রুমে কমিটির ফলাফল ঘোষণা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিটির সূত্রে জানা যায়, গত ২৬ মে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়৷ নির্বাচনে ৮ টি পদের বিপরীতে দ৪ টি মনোনয়নপত্র বিতরণ করা হয়৷ এরমধ্যে ১২ টি মনোনয়নপত্র জমা পড়ে৷ পরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতটি মনোনয়ন ৭ টি মনোনয়ন বৈধতা পায়। পরবর্তীতে বৈধকৃত পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিটির সিদ্ধান্ত ও সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০২০) এর ৩২ (১) বিধি অনুযায়ী সভাপতি, সহসভাপতিসহ ৭ জনকে বিজয়ী ঘোষণা করা হয়৷ সর্বশেষ মঙ্গলবার বিশেষ সাধারণ সভার অনুমোদনক্রমে চূড়ান্ত ভাবে ফলাফল ঘোষণা করা হয়৷  ঘোষণা অনুয়ায়ী কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন টান সূত্রাপুর জাগরন কৃষক সমবায় সমিতি লিমিটেডেট আনারস প্রতীক নিয়ে মো: মোফাজ্জল হোসেন। মাছ প্রতীক নিয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো: সফিকুল ইসলাম।

নতুন কমিটির সদস্যরা হলেন, নামাশুলাই কৃষক সমবায় সমিতি লিঃ মোঃ আঃ করিম, বাশতলী দক্ষিণ কৃষক সমবায় সমিতি লিঃ মো: আরিফুল ইসলাম, কামারিয়া কৃষক সমবায় সমিতি লিঃ মো: নাজমুল হক, লতিফপুর প: মহিলা সমবায় সমিতি লিঃ ফরিদা আক্তার।  নবনির্বাচিত সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, বিগত সময়ে কালিয়াকৈর বিআরডিবির কমিটি কুক্ষিগত করে রেখেছিল। সমিতি ও কৃষকদের জন্য কিছুই করেনি৷ আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হলেও কৃষক পরিবারের সন্তান। আমি কৃষকদের দুঃখকষ্ট ভালোভাবে অনুধাবন করতে পারি৷ আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি অবশ্যই নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবো।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কালিয়াকৈরে বিআরডিবির নব নির্বাচিত কমিটির ফলাফল প্রকাশ ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০২:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫