ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, মাদকদ্রব্য বিক্রিতে বাধাদেওয়ায়

ছবি সংগৃহীত

কালবেলার ছাতক উপজেলা প্রতিনিধি ও ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (৩০ মে) রাতে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাতক কেন্দ্রীয় মসজিদের পাশে মাদকদ্রব্য বিক্রি না করতে বাধা দেন সাংবাদিক সাকির আমিন। বাধা ও নিষেধ করায় একটি সালিশ বৈঠক থেকে ডেকে নিয়ে মুঞ্জর আলী, বুরহান মিয়া ও বিল্লাল সংঘবদ্ধভাবে সাংবাদিক সাকির আমিনের ওপর হামলা করে। লোহার পাইপ, রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেন। এ সময় তাকে বাঁচাতে এসে আহত হয়েছেন আব্দুল কাইয়ুম, কাওসার আহমেদ, আব্দুল কাদির শিশু, রাজু মিয়া ও রাগীব আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, বিষয়টি জেনেছি, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, মাদকদ্রব্য বিক্রিতে বাধাদেওয়ায়

প্রকাশের সময় : ১০:৩৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫