
গতকাল মঙ্গলবার ৯ জুলাই ২০২৫ বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. মবিন মিয়া (পিতা: গোলাপ বেপারী), গ্রাম: নয়ানগর নয়াহাটি, উপজেলা: ইটনা, জেলা: কিশোরগঞ্জ, ধনু নদী থেকে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক হন। পরে খালিয়াজুরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ১৫(১) ধারা অনুযায়ী মবিন মিয়াকে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এম এ কাদের বলেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানোর জন্য খালিয়াজুরী থানাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
হৃদয় রায় সজীব ষ্টাপ রিপোর্টার 








