
ছবি সংগৃহীতঃ
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভটি প্রথমে আব্দুস সালাম হল থেকে শুরু হয়। পরে অন্যান্য আবাসিক হল থেকেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন। একপর্যায়ে নারী শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জানান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার থাকবেন।
বেঙ্গল নিউজ ডেক্সঃ 








