ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিটফোর্ডে সোহাগ হত্যা : নেত্রকোণায় দুই আসামী গ্রেপ্তার  

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি  ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)  হত্যা মামলার  আসামি দুই ভাইকে নেত্রকোণায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

 আজ রোববার ভোরে নেত্রকোনণার দুর্গাপুর পৌরশহরের  চায়না মোর এলাকা থেকে  নেত্রকোণা পুলিশের সহায়তায় ঢাকা ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।    বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। 

  পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোণা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় আজ ভোরে  অভিযান চালায়। এসময় তাদেরকে গ্রেপ্তার  করা হয়।    গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী।তাঁরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারী ছেলে। তাদের মধ্যে রাজিব ১০ নম্বর ও সজীব ৭ নম্বর এজাহারভূক্ত আসামি।   

বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদকে হত্যা করে একদল লোক। হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ। পুলিম সুপার বলেন, গ্রেপ্তারের পর তাদেরকে ঢাকায় নিয়ে যায় ঢাকা থেকে আসা ডিবি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মিটফোর্ডে সোহাগ হত্যা : নেত্রকোণায় দুই আসামী গ্রেপ্তার  

প্রকাশের সময় : ০৯:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫