ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আহতদের চিকিৎসায় কুমিল্লা থেকে শত ব্যাগ রক্ত পাঠানো হল ঢাকায়

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা থেকে শত ব্যাগ রক্ত ঢাকা বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে রক্তগুলো নিয়ে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স কুমিল্লা ত্যাগ করে। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছে।

এর আগে সোমবার বিকেলে থেকে রক্ত সংগ্রহ শুরু করা হয়। রক্ত সংগ্রহের উদ্যোগ নেন কুমিল্লার সাংবাদিক আবুল কাশেম হৃদয়। তার আহ্বানে সাড়া দিয়ে তাতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তাদের ডাকে ছুটে আসেন শতাধিক রক্তদাতা। কুমিল্লা নগরীর বাদুড়তলা এলাকায় সিটি ব্লাড ব্যাংকে এসে রক্তদাতারা রক্ত দান করে যান। নেগেটিভ রক্ত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমি যখন ছোট বাচ্চাদের ছবি দেখেছি। স্থির থাকতে পারিনি। তাই আমরা চেষ্টা করেছি ছোট এসব বাচ্চাদের জন্য কিছু করার। আমরা দোয়া করি যারা আহত আছে তাদের জন্য স্রষ্টা সুস্থ করে দেন। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আল্লাহ তাদের শোক সইবার শক্তি দিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

আহতদের চিকিৎসায় কুমিল্লা থেকে শত ব্যাগ রক্ত পাঠানো হল ঢাকায়

প্রকাশের সময় : ০৯:২৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫