ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সদরের ভাইয়ের হাতে বোন খুন

  • যশোর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন বোন শারমীন (৩৫)।  আজ বুধবার ২৩ জুলাই বেলা ১১টার দিকে যশোর সদরের সুজলপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

অভিযুক্ত ভাইয়ের নাম খোকন, তিনি একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন ও খোকনের পরিবার সাহারুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন।
এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। এসময় পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

যশোর সদরের ভাইয়ের হাতে বোন খুন

প্রকাশের সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫