ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ বশির

  ‎ ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ বশির স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

‎ ‎রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন। ‎ ‎মোহাম্মদ বশির হিউস্টন বিএনপি টেক্সাস, শাখা ও যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।

তিনি বিএনপির আজীবন সদস্য এবং ইউএসএ বিএনপিরও আজীবন সদস্য হিসেবে যুক্ত আছেন। ‎ ‎সভায় তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমি নেত্রকোনা-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি।” ‎ ‎তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে আটপাড়া ও কেন্দুয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হবে।” ‎ ‎সভায় আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ বশির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ বশির

প্রকাশের সময় : ০৪:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫