ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাতবোমা বিস্ফোরণে এক ডাকাত নিহত

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমার আঘাতে এক ডাকাত নিহত হয়েছে। একই সাথে এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে দুইজন। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার কলাগাছিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ডাকাতরা মেঘনা নদীতে নৌপথে এসে কলাগাছিয়া বাজারের বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায়। টের পেয়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এসময় এক ডাকাত হাত বোমা ছুড়লে সেই বোমার বিস্ফোরণে ওই ডাকাতের হাত উড়ে যায়। আহত অবস্থায় সে নদীতে পড়লে পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপর দুই ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন বলেন, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। নিহত ও আহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

হাতবোমা বিস্ফোরণে এক ডাকাত নিহত

প্রকাশের সময় : ০৪:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫