ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে ট্রাক চাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী নিহত

  • নড়াইল প্রতিনিধি,
  • প্রকাশের সময় : ০৮:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

 নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফাতেমা বেগম উপজেলার চর-কালনা গ্রামের তকদির মোল্যার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২ টার দিকে ফাতেমা বেগম নামে ওই নারী কালনা-যশোর মহাসড়কের চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ বাড়ি থেকে রাস্তা পার হচ্ছিলেন।

এসময় কালনা থেকে লোহাগড়া গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা বেগমকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ফাতেমা বেগম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে।

পরে তুলরামপুর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহ হেফাজতে নেয়। নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলে ট্রাক চাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী নিহত

প্রকাশের সময় : ০৮:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫