ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকচাপায় চট্টগ্রামে পোশাক শ্রমিকের মৃত্যু

ছবি সংগৃহিত

চট্টগ্রাম নগরের ইপিজেডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জায়েদা আক্তার নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।ইপিজেডের ইউনিভার্সেল কারখানার সামনে বুধবার (২০ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জায়েদার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামে। টেকনিক্যাল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় তিনি চাকরি করতেন।

সিএমপি’র ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, ‘পাঠাও’ মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় যানজটের মধ্যে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে। এতে জায়েদা ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

ট্রাকচাপায় চট্টগ্রামে পোশাক শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫