ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবক নিজেও আত্মহত্যা

ডাকার ধামরাইয়ে এক যুবক তাঁর সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বিয়ে বিচ্ছেদের ছয় মাস পর আজ বুধবার সকালে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম পিংকি আক্তার (২৫)। তিনি ধামরাইয়ের কালামপুর এলাকার আনসার আলীর মেয়ে। বিষপানে মারা যাওয়া যুবকের নাম বদর উদ্দিন। তিনি বাথুলি গ্রামের ইনসান আলীর ছেলে। সাবেক এই দম্পতির একটি শিশুসন্তান রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে পারিবারিকভাবে পিংকি ও বদর উদ্দিনের বিয়ে হয়। তাঁদের চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে মাস ছয়েক আগে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে পিংকি সন্তানকে নিয়ে কালামপুরে বাবার বাড়িতে থাকতেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

ওসি মনিরুল ইসলাম আরও বলেন, ‘ছেলেকে নিয়ে দ্বন্দ্বের জের ধরে বদর উদ্দিন তাঁর সাবেক স্ত্রীকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবক নিজেও আত্মহত্যা

প্রকাশের সময় : ০৪:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫