ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে অসুস্থ প্রতিবেশীকে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল অটোচালকের

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৫:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

কুমিললার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় মনির হোসেন (৩৯) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মনির হোসেন মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন মোহাম্মদপুর গ্রামের ফয়েজ আলী বাড়ির মজিদ মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোরে মনির হোসেন তাঁর সিএনজিচালিত অটোরিকশায় প্রতিবেশী এক মুমূর্ষু রোগী নিয়ে কুমেক হাসপাতালে ভর্তি করিয়ে ফিরছিলেন

পথে ছগুরা এলাকায় একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী জমিতে আছড়ে পড়ে। এ সময় অটোরিকশচালক মনির হোসেন ও রোগীর স্বজন কাউছার আহমেদ (২৫) মারাত্মক আহত হন। তাঁদের দ্রুত কুমেক হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মনির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, ‘এ ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও অটোরিকশা আমাদের হেফাজতে আছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

হাসপাতালে অসুস্থ প্রতিবেশীকে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল অটোচালকের

প্রকাশের সময় : ০৫:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫