ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় চাঁদা না পেয়ে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী বাজারে চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী   দলপা ইউনিয়নের দৈলা গ্রামের আবু সালামের ছেলে মোঃ রমজান মিয়া (৩৮), কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে বিবাদী জিয়াউর রহমান, শহীদ উল্লা ও সোহেল মুন্সী দৈলা গ্রামের তফাজ্জল মিয়াকে বাজারে ডেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা না দিলে তাঁর শিশু সন্তানকে অপহরণ করারও হুমকি দেওয়া হয়। পরে তারা তফাজ্জলের বাড়িতে গিয়ে শিশুটিকে মায়ের কোলে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কান্নাকাটির একপর্যায়ে শিশুটিকে ফেরত দিলেও পরদিন সকালে টাকা না দিলে এলাকা ছাড়তে হবে, না হলে খুন করে গুম করে ফেলার হুমকি দেয়।

এর পর থেকে ভুক্তভোগী আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পরবর্তীতে ১৮ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে বিবাদীরা ধারালো অস্ত্রশস্ত্র (রামদা, চাপাতি, রড ইত্যাদি) নিয়ে বেখৈরহাটী বাজারসংলগ্ন শুভ মার্কেটে হামলা চালায়। এসময় তারা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল লুটপাট করে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

একই সঙ্গে তারা ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন করে এবং বাড়িতে তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় স্থানীয় তফাজ্জল, সাইকুল ইসলাম, কাঞ্চন মিয়া ও জুয়েল মিয়া ঘটনাস্থলে উপস্থিত থেকে সবকিছু প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী মোঃ রমজান মিয়া বলেন, “বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল ও ব্যবসা-বাণিজ্য নষ্ট করার চেষ্টা করছে। আমরা তাদের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ বিষয়ে কেন্দুয়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

কেন্দুয়ায় চাঁদা না পেয়ে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশের সময় : ১১:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫