ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাস তল্লাশিতে ৯,৮৬০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা বাবা-ছেলে আটক চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে নেত্রকোনায় যাওয়ার পথে ধরাশায়ী

  • নুরুল হুদা
  • প্রকাশের সময় : ১২:৪৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নুরুল হুদা- বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ, ১ জুন ২০২৫: মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহে যাত্রীবাহী বাস থেকে ৯,৮৬০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা বাবা-ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী একটি বাসে করে ইয়াবা পাচারের সময় তাদের গ্রেফতার করা হয়।

বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। শনিবার (১ জুন) সকালে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে শামীম এন্টারপ্রাইজ পরিবহনের বাসটি তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— ফরিদ আলম (৪৯) ও তার ছেলে নুর মোহাম্মদ (২২), তারা কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের দেহ তল্লাশি করে ৫,০০০ ও ৪,৮৬০ পিস ইয়াবাসহ মোট ৯,৮৬০ পিস ইয়াবা এবং দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ময়মনসিংহে বাস তল্লাশিতে ৯,৮৬০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা বাবা-ছেলে আটক চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে নেত্রকোনায় যাওয়ার পথে ধরাশায়ী

প্রকাশের সময় : ১২:৪৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫