ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া সরকারি কলেজের কার্যক্রম অনলাইনে, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি

 নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজের ভর্তি, বেতনসহ সকল প্রশাসনিক কার্যক্রম এখন থেকে অনলাইনে সম্পন্ন হবে।

এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ ও ঢাকার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অটোমেট (আইটি) লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবস্থাপক এ চুক্তিতে স্বাক্ষর করেন।

অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী বলেন, “এ উদ্যোগের ফলে কলেজের কার্যক্রম আরও গতিশীল হবে। প্রায় ছয় হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবক দ্রুত, স্বচ্ছ ও সঠিক সেবা পাবেন।

শিক্ষার্থীদের অনেকে জানিয়েছেন, এ পদক্ষেপ তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে। কলেজের এক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “আগে ভর্তি ও বেতন দিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। এখন ঘরে বসেই সবকিছু করা যাবে।

আরেক ছাত্রী তানিয়া আক্তার বলেন, “ফলাফল ও সার্টিফিকেট অনলাইনে পাওয়া গেলে সময় ও খরচ দুটোই কমবে।” এলাকাবাসীরও প্রত্যাশা, অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য কমবে।

স্থানীয় অভিভাবক আব্দুল জলিল জানান, “ছেলে-মেয়েদের সঙ্গে আমাকেও বারবার কলেজে যেতে হতো। অনলাইনে সেবা চালু হলে আমাদের মতো অভিভাবকেরা অনেক সুবিধা পাবেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ভর্তি কার্যক্রম, টিউশন ফি ও অন্যান্য ফি প্রদান, পরীক্ষার ফলাফল এবং প্রয়োজনীয় সার্টিফিকেট সংক্রান্ত সেবা এখন থেকে সহজেই অনলাইনে পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কেন্দুয়া সরকারি কলেজের কার্যক্রম অনলাইনে, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি

প্রকাশের সময় : ০৩:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫