ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চকলেটের প্রলেঅভন দেখি কক্ষে নিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

  • টঙ্গী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে চকলেট দেওয়ার কথা বলে কক্ষে নিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীর এরশাদনগর সাত নাম্বার ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার দুপুরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি ধর্ষণ মামলার দায়ের করেছেন।

মামলার পর টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে আব্দুল মোতালেব (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি টঙ্গীর এরশাদনগর এলাকার সাত নাম্বার ব্লকের মৃত এলেম খার ছেলে।

বুধবার বিকেল ৩টার দিকে পুলিশ নির্যাতনের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিজ্ঞাপন

পুলিশ জানায়, নির্যাতিতা শিশুর পরিবার ও অভিযুক্ত আব্দুল মোতালেব পাশাপাশি বাড়িতে বাস করেন। মঙ্গলবার সন্ধ্যায় অন্য শিশুদের সঙ্গে ওই শিশুটি তার বাসার সামনে খেলাধুলা করছিল। এ সময় আব্দুল মোতালেব শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায়। এরই কিছুক্ষণ পর শিশুটির মা শিশুটির খোঁজ নিতে মোতালেবের কক্ষে যান। সেখানে তার শিশুকে ধর্ষণের ঘটনা দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। এ সময় মোতালেব কৌশলে পালিয়ে যান। পরে বুধবার অভিযান চালিয়ে মোতালেবকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চকলেটের প্রলেঅভন দেখি কক্ষে নিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ

প্রকাশের সময় : ১১:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫