ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার, ঘটনা টাঙ্গাইলে

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের একটি যৌনপল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার শাহ জনি শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে। তিনি যুবলীগের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় লাল মিয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার, ঘটনা টাঙ্গাইলে

প্রকাশের সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫