
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
চার দফা দাবিতে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন।
কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোয় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
বেঙ্গল নিউজ ডেক্সঃ 










