ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রয়ণ প্রকল্পে আশ্রয়— নিঃসঙ্গ মৃত্যু নায়িকা বনশ্রীর

ছবি সংগৃহিত

রুপালি পর্দার আলো নিভে গেছে অনেক আগেই। একসময় যিনি ছিলেন দর্শকের করতালির কেন্দ্র, যাঁর হাসি-অভিনয়ে ভরে উঠত সিনেমা হল, সেই বনশ্রীর জীবনের শেষ দৃশ্যটা ছিল নিঃসঙ্গতার মঞ্চে। শেষের দিনগুলোয় বাস্তব জীবনের পর্দায় দুঃখ–কষ্টই ছিল তাঁর স্থায়ী সহ-অভিনেতা। রোগশোকে জর্জরিত, তিনি হাসপাতালের এক কোণে বিদায় নিলেন নিঃশব্দে। পাশে ছিলেন না কোনো প্রযোজক, পরিচালক বা সহশিল্পী—ছিল কেবল একমাত্র ছেলে মেহেদী হাসান, ছোট ভাই হারুন শিকদারসহ আত্মীয়স্বজনের চোখের পানি। সন্ধ্যার পর নিঃশব্দে তাঁকে সমাহিত করা হয় নানাবাড়ির কবরস্থানে। আলো, ক্যামেরা, করতালির সেই সব দিন যেন ইতিহাস হয়ে রইল। আলো ঝলমলে জীবনের পর্দা নামে এক নিঃসঙ্গ, করুণ পরিসমাপ্তিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

আশ্রয়ণ প্রকল্পে আশ্রয়— নিঃসঙ্গ মৃত্যু নায়িকা বনশ্রীর

প্রকাশের সময় : ০২:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫