ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : ইসি সচিব

  • বেঙ্গল নিউজ ডেক্সঃ
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
ছবি সংগৃহিত

আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এবার আমরা তিনবার ভোটার তালিকা হালনাগাদ করেছি। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ অক্টোবর।নির্বাচন সামগ্রী সংগ্রহের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যেই যাবতীয় সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে। এ ছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করেছে ইসি। তবে কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পর নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না।
আগামী রোববার অথবা সোমবার কমিশন মিটিংয়ে এটি চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।এ সময় আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল আলোচনা করতে ইসিতে আসবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : ইসি সচিব

প্রকাশের সময় : ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫