ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় গরু আটক করেছে বিজিবি

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটককৃত ১২টি ভারতীয় গরুর মূল্য প্রায় ৭ লাখ টাকা। তবে গরুগুলো আটক করা গেলেও এ সময় গরুর মালিককে আটক করা সম্ভব হয়নি। কারণ, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা আগেই পালিয়ে যায়।

এ বিষয়ে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর সীমান্ত এলাকা থেকে ১২ টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় গরু আটক করেছে বিজিবি

প্রকাশের সময় : ০২:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫