ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

  • বরিশাল প্রতিনিধী
  • প্রকাশের সময় : ০৪:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

চুয়াডাঙ্গায় একটি আবাসিক হোটেল থেকে মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপনশনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মামুনের কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহত মামুনুর রহমান মাসুম চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ সবুজপাড়ার মুজিবর রহমানের ছেলে। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন। অতিরিক্ত নেশা করার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মামুনুর রহমান পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। গত বৃহস্পতিবার তিন বন্ধুর সঙ্গে তিনি চুয়াডাঙ্গায় ঘুরতে আসেন এবং স্থানীয় চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে ওঠেন। তারা তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরে মামুনের দুই বন্ধু চলে গেলেও মামুন হোটেলেই থেকে যান।

চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের ম্যানেজার সাগর আলী জানান, সকালে হোটেলে এসে মামুনের মুখ দিয়ে ফেনা বের হতে দেখেন স্বজনরা। তখন জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন তারা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের সিআইডি ও পিআইবি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বিষয়টি তদন্ত করবে।তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৪:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫