ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে বিভিন্ন দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

ছবি সংগৃহিত

পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মীরা।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় সমাবেশ শুরু হয়। পরে তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনেও জড়ো হন বিক্ষোভকারীরা।

তাদের মূল দাবির মধ্যে রয়েছে—পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ ১০ দিন করা, প্রশিক্ষণ ভাতা ২০ হাজার টাকা নির্ধারণ, পরিবারের ছয়জনের জন্য রেশন চালুর ব্যবস্থা করা ইত্যাদি।

সমাবেশে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. মোরশেদও সমাবেশে বক্তব্য রাখেন।

বিক্ষোভ শেষে তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

সচিবালয়ে বিভিন্ন দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশের সময় : ০১:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫